আল্টিমেটাম শেষে তালা ভেঙ্গে জাবি শিক্ষার্থীদের হলে প্রবেশ

০৪ আগস্ট ২০২৪, ০৭:২১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM

© টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দিতে পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আল্টিমেটাম শেষে তালা ভেঙ্গে হলে প্রবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। রবিবার (৪ আগষ্ট) বিকেল সোয়া ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনকৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের তালা ভেঙে হলে প্রবেশ করেন।

আন্দোলনরত শিক্ষার্থী থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর একে একে ফজিলাতুন্নেছা হল, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল, প্রীতিলতা হল ও শেখ হাসিনা হলের তালা ভাঙা হয়েছে।

তবে শিক্ষার্থী সংখ্যা কম হওয়ায় আজ তারা হলে অবস্থান করবেন না বলে জানিয়েছেন। আগামীকাল শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি করে বাকি হলের তালা ভেঙে হলে অবস্থান করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা নিজেদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমরা গতকাল প্রশাসনকে হল খুলতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। তবে প্রশাসন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই আজকে আমরা সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েকটি হলের তালা ভেঙ্গে প্রবেশ করেছি এবং শিক্ষার্থীদের সংখ্যা বেশি হলে আগামীকাল থেকে অবস্থান করবো।

বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি সায়েদুর রহমান মুঠোফোনে জানান, ‘হলের তালা ভাঙার বিষয়টি আমি জানি না। আমি সাভারের একটি হাসপাতালে রয়েছি। শিক্ষার্থীরা গতকাল একটা আল্টিমেটাম দিয়েছিল, তবে সেটা প্রশাসনের ব্যাপার।’

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

প্রসঙ্গত, এর আগে গতকাল শনিবার বিকেলে শিক্ষার্থীরা প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে আবাসিক হলগুলো খুলে দেওয়ার আলটিমেটাম দেন। প্রশাসন এই সময়ের মধ্যে হল না খুলে দিলে শিক্ষার্থীরা নিজেরাই হল খোলার ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন।

বিয়ের ৫ দিনের মাথায় না ফেরার দেশে তরুণ
  • ০৪ আগস্ট ২০২৬
প্রথমবার ভারতের টেস্ট দলে জম্মু-কাশ্মীরের ক্রিকেটার
  • ০৪ আগস্ট ২০২৬
কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬