এক দফা দাবিতে রুয়েট গেইটে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

০৪ আগস্ট ২০২৪, ১১:৩৬ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
রুয়েট গেইটে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

রুয়েট গেইটে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা © টিডিসি ফটো

অনির্দিষ্টকালের জন্য 'সর্বাত্মক অসহযোগ' আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারাদেশের সাথে সমন্বয় করে সরকারকে 'স্বৈরাচার' উল্লেখ করে পদত্যাগের এক দফা দাবিতে রুয়েট গেইটের সামনে জড়ো হতে শুরু করেছেন রাজশাহী নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটের শিক্ষকরাও একাত্মতা পোষণ করে এ বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১০টায় রুয়েটের প্রধান ফটকের সামনের মহাসড়ক অবরোধ করে সকল শিক্ষার্থী সমবেত হচ্ছেন। 

এসময় 'শেখ হাসিনার গদিতে, আগুন জালাও একসাথে', 'এক দুই তিন চার, স্বৈরাচার তুই গদি ছাড়', 'শিবির ট্যাগের ছলচাতুরী, বুইজা গেছে জনগণ','দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ', 'নয় ছয় বুঝি না, কবে যাবি হাসিনা', 'আবু সাঈদ মরলো কেন, প্রশাসন জবাব চাই' এমন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত শিক্ষার্থীদের। 

এ বিষয়ে জানতে চাইলে সমন্বয়করা জানান, সকল শিক্ষার্থী একসাথে সমবেত হয়ে রাজশাহী নগরীর জিরো পয়েন্টের দিকে যাবো আমরা। আমরা জানতে পেরেছি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নাকি আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা সেখানেই যাব এবং প্রয়োজন হলে আমরা সবাই শহীদ হব। শহীদ হতেই আমরা মাঠে নেমেছি আজকে কোনো আন্দোলনেই আমাদের দমাতে পারবে না।

রাবি শিক্ষার্থী মাহমুদুল মিঠু বলেন, দেশের মানুষের ট্যাক্সের টাকায় আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, একজন ছাত্র হিসেবে রাষ্ট্রের সকল অনিয়মের বিরুদ্ধে কথা বলার জন্যই শিক্ষার্থী সমাজে এগিয়ে আসে। সারাদেশে যখন আমাদের সহপাঠীরা ন্যায্য অধিকার আদায়ের জন্য রক্ত দেয় তখন বিবেকবান ছাত্র হিসেবে আমরা ঘরে বসে থাকতে পারি না ফলে আমরা এখানে সমাবেত হচ্ছি। আমাদের দাবি একটাই স্বৈরাচার সরকারের পদত্যাগ। 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9