শিক্ষার্থীদের উপর হামলায় প্রশাসনের কোনো গাফিলতি ছিল না: ঢাবি ভিসি

০৩ আগস্ট ২০২৪, ০৩:০৪ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM

© সংগৃহীত

মানববন্ধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের পক্ষ থেকে স্মারকলিপি উপাচার্যের কাছে প্রদান করা হয়। এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। তিনি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রশাসনের চেষ্টার কোনো ঘাটতি ছিল না বলে জানান।   

শনিবার (৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে তিনিন  এ কথা বলেন। 

তিনি বলেন, নীল দলের পক্ষ থেকে যেই দাবি উত্থাপন করা হয়েছে সিন্ডিকেট সভায় আমরা ইতোমধ্যে আলোচনা করেছি। জাতীয় আন্তর্জাতিকভাবে তদন্তের মাধ্যমে সব হত্যাকাণ্ডের বিচার যেন হয় সে বিষয়ে সভায় কথা হয়েছে। আবাসিক হলে শিক্ষার্থীরা যাতে উঠতে পারে সে বিষয়ে নীতিমালা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে সংস্কারের চেষ্টা করছি। ভবিষ্যতে জোর করে রাজনীতিতে অংশগ্রহণ করানো থেকে শুরু করে গণরুমের সংস্কৃতি বাদ দেয়ার জন্য আমরা কাজ করছি।

শহীদুল্লাহ হলে শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে ভিসি বলেন, এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো গাফিলতি ছিল না। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আট সপ্তাহের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে।

ট্যাগ: ঢাবি
সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬
পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছ…
  • ০৪ আগস্ট ২০২৬