জাবির আবাসিক হল খুলতে সমন্বয়কের ২৪ ঘন্টার আল্টিমেটাম

০৩ আগস্ট ২০২৪, ০২:৩৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০০ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আবাসিক হল খুলতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষতে ২৪ ঘণ্টা আল্টিমেটাম দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

শনিবার (৩ আগস্ট) সকাল ১১টায় মৌখিক ভাবে প্রভোস্ট কমিটির সভাপতিকে এ সিদ্ধান্তের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশিদ জিতু। 

জিতু বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৪ ঘন্টা মধ্যে আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে জরুরি সিন্ডিকেট ডেকে হল খোলার ব্যাপারে প্রশাসন যদি সিদ্ধান্ত না নেয় তাহলে পরবর্তী পদক্ষেপ শিক্ষার্থীরা নিজ হাতে নিবে। 

আন্দোলনের আরেক সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ১৯ দিন ধরে অন্যায্যভাবে হল বন্ধ করে রেখেছে । আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম প্রশাসনকে দিয়েছি। যদি হল খুলে দেওয়া না হয় পরবর্তী ব্যবস্থা আর প্রশাসনের হাতে থাকবে না। শিক্ষার্থীরা ভিসি, প্রক্টর, প্রভোস্টদের পরিত্যাগ করবে। তারা নিজেরা নিজ দায়িত্বে হলে উঠে যাবে।

সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬
পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছ…
  • ০৪ আগস্ট ২০২৬