প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেলা জাবির সেই শিক্ষিকার লিখিত বক্তব্য জানতে চায় সিন্ডিকেট

০২ আগস্ট ২০২৪, ১০:০০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
প্রধানমন্ত্রীর ছবি সরানো

প্রধানমন্ত্রীর ছবি সরানো © সংগৃহীত

নিজ কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানার লিখিত বক্তব্য জানতে চেয়েছে সিন্ডিকেট।

শুক্রবার (০২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষ উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) আবু হাসান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'বাংলা বিভাগের সভাপতির কক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে ফেলার ঘটনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে দেখেছি। তার প্রেক্ষিতে আগামী সাত কর্মদিবসের মধ্যে উক্ত ঘটনার বিষয়ে অধ্যাপক শামীমা সুলতানার লিখিত বক্তব্য জানতে চেয়েছে সিন্ডিকেট।'

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা, হামলা, নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেফতারের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নিজ কার্যালয় থেকে তার ছবি সরিয়ে ফেলেন। 

উল্লেখ্য, ২০০২ সালে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের কার্যালয়, বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, বিদেশে বাংলাদেশের দূতাবাস ও সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যালয়ে সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি টাঙানোর নির্দেশ দেওয়া হয়।

অকৃতকার্যদের নতুন সিলেবাসে পরীক্ষা, ইনকোর্স নম্বর এন্ট্রির …
  • ২৮ এপ্রিল ২০২৬
পানির গভীরতা মাপতে গিয়ে নদে নিখোঁজ পাউবোর কর্মী
  • ২৮ এপ্রিল ২০২৬
ইরানের প্রতি সহানুভূতি: ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করল বাহরাইন
  • ২৮ এপ্রিল ২০২৬
আজকের সোনার দাম
  • ২৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ১০ জেলায় ১২টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
  • ২৮ এপ্রিল ২০২৬
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাব…
  • ২৮ এপ্রিল ২০২৬