বৃষ্টিতে ভিজেই ঢাবিতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

০১ আগস্ট ২০২৪, ০১:১০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ ও ‘সারাদেশে শিক্ষার্থীদের নির্বিচারে হত্যা’র প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা প্রতিবাদ সমাবেশ করেছে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) অপরাজেয় বাংলার পাদদেশে বেলা সাড়ে ১১টায় প্রতিবাদ সমাবেশ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এসময় শিক্ষকদের সাথে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও যোগ দেন। 

এরপর সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান করছে। রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে অবস্থান করছে শিক্ষার্থীরা। 

এর আগে সকাল ১০টায় লোক প্রশাসন বিভাগের শিক্ষকরা এবং ১১টায় অর্থনীতি বিভাগের শিক্ষকরা সমাবেশ করেন।

ট্যাগ: ঢাবি
সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬
পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছ…
  • ০৪ আগস্ট ২০২৬