ঢাবি’র শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টরের সঙ্গে যোগাযোগের নির্দেশনা

৩০ জুলাই ২০২৪, ০২:৩০ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM

© সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে ছাত্রদেরকে প্রক্টরের সঙ্গে যোগাযোগের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ মঙ্গলবার (৩০ জুলাই) ঢাবির জনসংযোগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে ছাত্রদেরকে সহকারী প্রক্টর ড. মো. হাসান ফারুক (মোবাইল নম্বর: ০১৭৬৮-৮৮৪-৪২৮) এবং ছাত্রীদেরকে সহকারী প্রক্টর ড. ফারজানা আহমেদ (মোবাইল নম্বর: ০১৭১১-৫৭৬-৩৮৯)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা হবে।

আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবির প্রধান গেটের সামনে কর্মসূচি পালন ছাত্রদলের
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩
  • ০৪ আগস্ট ২০২৬
মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬