দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি ছাত্র আহত

২৬ জুলাই ২০২৪, ০৮:৫৫ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৬ AM
এনামুল হাসান অনয়

এনামুল হাসান অনয় © সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে এনামুল হাসান অনয় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে পৌর শহরের নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

এনামুল হাসান অনয় ঢাকা বিশ্বিবদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক। তিনি গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লার বাসিন্দা।

এনামুল হাসান অনয় জানান, ১০-১৫ জন এসে প্রথমে কিল-ঘুসি ও লাথি মারে, একজন লাঠি নিয়েও পেটায়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে।

অনয় গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লার হুমায়ুন কবীরের পুত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি গৌরীপুর উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি হিসাবেও ইতোপূর্বে দায়িত্ব পালন করেন।

গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শামীম আক্তার নোমান জানান, অনয়ের ডানহাতের কনুর নিচে ১টি ও ডানপিঠের উপরে ২টি আঘাতের চিহ্ন রয়েছে।

গৌরীপুর থানার ওসি মো. হাসান আল মামুন জানান, এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেব।

আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবির প্রধান গেটের সামনে কর্মসূচি পালন ছাত্রদলের
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩
  • ০৪ আগস্ট ২০২৬
মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬