২০ শিক্ষার্থীর বিরুদ্ধে রাবি ছাত্রলীগের মামলা

২৫ জুলাই ২০২৪, ০৮:৩২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM

হলে হলে নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে ২০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ। গত বুধবার (১৭ জুলাই) রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মিয়া বাদী হয়ে মতিহার থানায় এই মামলা দায়ের করেন।

প্রায় ৬৭ লাখ ৩০ হাজার টাকা সমমূল্যের দ্রব্যাদি লুণ্ঠিত করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন-ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার, অর্থনীতি বিভাগের তোফায়েল আহমেদ তপু, বায়োকেমিস্ট্রি বিভাগের ফজলে রাব্বি, আরবি বিভাগের মাহাদী হাসান মাহির, পপুলেশন সায়েন্সেস বিভাগের মাহাদী হাসান মারুফ, সমাজকর্ম  বিভাগের মেহেদী হাসান সজিব, দর্শন বিভাগের আশিকুল্লাহ মুহিব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহ পরান, হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের দেওয়ান বাঁধন, সিরামিকস বিভাগের তানভীর আহম্মেদ রিদম, অর্থনীতি বিভাগের মনিমুল হক, নেত্রকোনার আবুল কালাম, লোকপ্রশাসন বিভাগের আব্দুল্লাহ আল মেহেদি, অর্থনীতি বিভাগের আল মুহি ফেরদৌস, রসায়ন বিভাগের শাহরিয়ার পলাশ, ফার্মেসি বিভাগের আনারুল, নগরীর মির্জাপুর এলাকার নাইম ও হাসিবুল, বুধপাড়ার হাবিবুর ও আশিকুর রহমান এবং কাজলার শাহরিয়ার আহমেদসহ অজ্ঞাত অনেকে এ মামলার আসামি রয়েছেন।

মামলার বিষয়ে বাদী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মিয়া বলেন, বঙ্গবন্ধু হলে আমার রুমসহ বিভিন্ন হলে শিক্ষার্থীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান। এতে আমার মোটরসাইকেলসহ ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আমাদের অনেক টাকার মালামাল ক্ষতি হয়েছে। তাই আমি আতঙ্কিত হয়ে মতিহার থানায় মামলা দায়ের করেছি।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোবারক পারভেজ বলেন, কাইয়ুম মিয়া নামের এক শিক্ষার্থী ২০ জনের নামে মামলা দায়ের করেছেন। এ নিয়ে আমরা কাজ করছি।

 
বজ্রপাতের শব্দে স্ট্রোক করে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
  • ২৮ এপ্রিল ২০২৬
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
  • ২৮ এপ্রিল ২০২৬
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশি হে…
  • ২৮ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ যে ১০ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির …
  • ২৮ এপ্রিল ২০২৬
আদালতে নেওয়ার পথে দুর্ঘটনায় আহত সাবেক আইসিটি প্রতিমন্ত্রী প…
  • ২৮ এপ্রিল ২০২৬
সামুদ্রিক লাল শৈবাল: ফেস সিরাম ও খাদ্যপণ্য তৈরিতে বাকৃবির স…
  • ২৮ এপ্রিল ২০২৬