ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮ জুলাই ২০২৪, ০৬:০৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশের সাথে একাত্মতা পোষণ করে কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় প্রধান ফটকের সামনে প্রায় শতাধিক পুলিশ বিজিবি মোতায়েন করা হয়েছে।

‘হৈ হৈ রৈ রৈ ছাত্রলীগ গেল কই’, ‘আমার ভাইয়ের রক্ত কেন? প্রশাসন জবাব চাই’, ‘কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ এমন সব স্লোগান দিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবির বলেন, মনে অনেক কষ্ট নিয়ে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। আমাদের ভাই-বোনদের মৃত্যু কখনই বৃথা হতে দেব না। প্রয়োজন হলে আমরাও রাজপথে জীবন দেব। গতকালও আমাদের উপর পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে। আমরা সবাই রাজপথে জীবন দিতে চাই, তবুও আমাদের আন্দোলনের যে দাবি রয়েছে সেগুলো বাস্তবায়ন করে ছাড়ব।

সেখানে থাকা রুয়েট শিক্ষার্থী সাকিবুল হাসান বলেন, সরকার জেনে শুনেই আমাদের সাথে নাটক শুরু করেছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন তা আমাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। আমাদের যৌক্তিক দাবিকে সরকার ভিন্নখাতে নিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা যৌক্তিক দাবির জন্য রক্ত দিচ্ছে। আমাদের কয়েকজন ভাই ইতোমধ্যে মারা গেছেন। তাদের রক্তের বিনিময়ে হলেও ছাত্রদের দাবি বাস্তবায়ন হবে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9