জাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষকদের মৌন মিছিল 

১৮ জুলাই ২০২৪, ০৩:৪৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM
জাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষকদের মৌন মিছিল 

জাবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষকদের মৌন মিছিল  © সংগৃহীত

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মৌন মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা।

বৃহস্পতিবার(১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে 'জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম' ব্যানারে একটি মৌন মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়ক হয়ে নতুন কলাভবনের সামনে এসে শেষ হয়৷ পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষকবৃন্দরা।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম বলেন,'শিক্ষার্থীরা নায্য দাবি আদায়ের জন্য একটা আন্দোলন করছিল। সেই আন্দোলনকে নসাৎ করার জন্য পুলিশ হামলা করেছে৷ বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা জানাই।

সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম বলেন,'পুলিশের এ ধরনের হামলার প্রতি আমরা ধীক্কার জানাই। এই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসন বলতে কিছুই ছিল না৷ প্রশাসনের কর্তা-ব্যক্তিদের কেউ ছিল না৷ কেন তাদের এতো ভয়? তারা গদি টিকিয়ে রাখার জন্য পুলিশকে হামলার নির্দেশ দিয়েছে৷ তারাই হামলার আমন্ত্রণ জানিয়েছে৷ আমাদের ক্ষমতালোভী কিছু শিক্ষক রয়েছেন, তারাই কাজগুলো করে যাচ্ছেন৷'

এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ২৮ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বন্ধ বাল্যবিবাহ, বরকে কারাদণ্ড
  • ২৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ পুলিশ নিয়োগ দেবে এএসআই, আবেদন শুরু আজ, সুযোগ এইচএস…
  • ২৮ এপ্রিল ২০২৬
যেসব খাবারে কমতে পারে ক্যানসারের ঝুঁকি, যা বলছে গবেষণা
  • ২৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
  • ২৮ এপ্রিল ২০২৬
হাঁটা, দৌড়ানো নাকি জিম— কোন ব্যায়ামে সবচেয়ে ফল বেশি
  • ২৮ এপ্রিল ২০২৬