সময় বাড়িয়ে সকাল দশটার মধ্যে চবির হল ছাড়ার নির্দেশ

১৮ জুলাই ২০২৪, ১২:৫০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের শিক্ষার্থীদের হল ছাড়ার সময় বাড়ানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে অধিকাংশ হলগুলোই সিলগারা করেছে প্রশাসন। বুধবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম। 

এর আগে, আজ দুপুরে হওয়া সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী মেয়ে শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। এরপরই প্রতিবাদ জানাতে হলের সামনে জড়ো হয় মেয়ে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা হলে থাকবেন মর্মে উপাচার্য বরাবর দরখাস্ত দিলে বিষয়টি আমলে নিয়ে আগামীকাল সকাল ১০টা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের এক শিক্ষার্থী বলের, আমরা নানা কারণে বাসায় যেতে পারছিনা। এছাড়া অনেকের সামনে পরীক্ষা আছে। আমরা এখন বাহিরের থেকেও হলে নিজেদের বেশি নিরাপদ মনে করছি। তবে আমাদের সাথে কখন কি হবে আমরা কেউ জানিনা। আমরা এখানে সর্বোচ্চ নিরাপত্তা চাই। আমরা আগামীকাল হল ছেড়ে যাবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম বলেন, সিন্ডিকেটে যে সিদ্ধান্ত হয়েছে আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করছি। তবে কিছু শিক্ষার্থীর অনুরোধে উপাচার্যের নির্দেশনা অনুযায়ী আগামীকাল সকাল ১০টা পর্যন্ত সময় বৃদ্ধি করেছি। এরপর শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। 

সিন্ডিকেটে হওয়া নির্দেশনা অনুযায়ী অধিকাংশ শিক্ষার্থী ইতোমধ্যে হল ছেড়েছেন।

জুলাইযোদ্ধার বক্তব্য ঘিরে উত্তেজনা, বিএনপি নেতাকর্মীদের বির…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সংঘাতের রাজনীতি ফিরছে— হতাশা, ক্ষোভ ও ভয় শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
হৃদয় ঝড়ে উড়ে গেল গল গ্যালান্টস, ফাইনালে সাকিবের জাফনা কিংস
  • ০৫ আগস্ট ২০২৬
ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, আইনের আওতায় আনার দাবি এ…
  • ০৫ আগস্ট ২০২৬
ডালের সঙ্গে মুরগির নাড়িভুঁড়ি, পচা ডিম ও নিম্নমানের চাল দি…
  • ০৫ আগস্ট ২০২৬
কী আছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘বিতর্কিত’ ডকুমেন্টারিতে?
  • ০৫ আগস্ট ২০২৬