ছাত্র আন্দোলনের সফলতা চেয়ে পদত্যাগ করলেন রাবি ছাত্রলীগ নেতা

১৮ জুলাই ২০২৪, ১২:২৯ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের সফলতা কামনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের এক নেতা পদত্যাগ করেছেন। বুধবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। ছাত্রলীগের এই নেতা হলেন আল ফারাবি। তিনি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুসারী ও মাদার বখ্শ হলের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, ভেবেছিলাম বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ধারার রাজনীতি করে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারব। ইতিহাসে ছাত্ররাজনীতি সম্পর্কে যেভাবে অধ্যয়ন করেছি বা মহান রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে যা যা পড়েছি ও জেনেছি ওইভাবেই রাজনীতি চর্চা করার ইচ্ছা ছিল। ছাত্রদের যৌক্তিক অধিকার আদায়ের জন্য একটি ছাত্র সংগঠনের সর্বদা পাশে থাকাটা কর্তব্য। কিন্তু সাধারণ ছাত্রদের দুঃসময়ে যদি কোনো ছাত্রসংগঠনের কর্মী হয়ে পাশে থাকতে না পারি তাহলে সেই ছাত্ররাজনীতি কল্যাণকর নয় বলে মনে করি। 

তিনি আরো লিখেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে ও ৫২-এর ভাষা আন্দোলনের পিছনে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সংগঠনকে ঘৃণা করতে পারব না। যেদিন বাংলাদেশে আবারো সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা হবে ছাত্রলীগে, সেদিন আবারো ফিরে আসব। ততদিন পর্যন্ত ছাত্ররাজনীতির সাথে ইতি টানলাম। ছাত্রদের যৌক্তিক আন্দোলন সফল হোক, স্বার্থক হোক। 

এর আগে, গতকাল ১৬ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীরা মাদার বখ্শ হলে এই নেতার কক্ষ ভাংচুর করেন। এর পর তাকে আর ক্যাম্পাসে দেখা যায়নি।

আম্পায়ার সৈকত ইস্যুতে ব্যাখ্যা দিল বিসিবি
  • ০৪ আগস্ট ২০২৬
বাকৃবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের সভাপতি ড. হ…
  • ০৪ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবির প্রধান গেটের সামনে কর্মসূচি পালন ছাত্রদলের
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩
  • ০৪ আগস্ট ২০২৬
মাথায় হেলমেট, পাইপ হাতে ঢাকা আলিয়ার সামনে যুবদলের নয়ন
  • ০৪ আগস্ট ২০২৬