ঢাবিতে পুলিশের টিয়ারশেল-রাবার বুলেট, আহত ২১ জন

১৭ জুলাই ২০২৪, ০৮:২৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

রাজধানীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিকসহ ২১ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বুধবার বিকালে এ তথ্য  নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, সকাল থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশে এ সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ২১ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। দুইজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার অনেকেই জরুরি বিভাগে এখনও চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা  হলেন, সাবিব (৩৩), জীবন (২৫), সোলাইমান (২৬), তারেক (২৫)। কাউসার (২০), মো. অলিউল্লাহ (২৭), মো. নাঈম (২৪), মো. সাইদুল ইসলাম (২৬), মো. ইকবাল হোসেন (৪০), মো. সোহান (২৮), লিমন (১৫), মিজান (২০), ফেরদৌস (৪০),  কবিতা (৪৫), নাসরিন (৪৮), রহিমা (৫০) ও নাদিম উদ্দিন খোকন (২৭),  কৌশিক হাসান বিজয় (২৩), মো. মাসুদ (২১), মো. হাবিব (২২)।

ট্যাগ: ঢাবি
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9