রাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি স্থগিত: উপাচার্য

১৭ জুলাই ২০২৪, ০৬:৩৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM
রাবি উপাচার্য

রাবি উপাচার্য © টিডিসি ফটো

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ কর্তৃক হামলার প্রতিবাদ জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করে ৫ দফা দাবি জানান কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। চলমান পরিস্থিতিতে রাবি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আপাতত স্থগিত থাকবে বলে মৌখিক ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। 

বুধবার (১৭ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা শেষে এমন ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 

এ দিকে, বেলা ১২টা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় হল প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের একদল প্রতিনিধি উপচার্যের সাথে উন্মুক্ত আলোচনায় বসেন। এ সময় চলমান উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত রাবি ক্যাম্পাসে আপাতত ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সাব্বির সাত্তার।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তচিন্তার জায়গা। এখানে রাজনীতি থাকবে এটাই স্বাভাবিক তবে ছাত্রদের দাবির বিষয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। এছাড়াও সরকার থেকে আগামীকাল বাংলাদেশের সকল স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসছে। আমরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে হল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি। হল ত্যাগের নির্দেশনা বাতিল করতে হলে ইউজিসির সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যারা আছেন তাদের অনুমতিতেই বলছি শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্যাম্পাসে আপাতত ছাত্র রাজনীতি স্থগিত ঘোষণা করছি। আজ বিকেলে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে।

আজকের এইচএসসিতে অনুপস্থিত ৯ হাজার, বহিষ্কার কত
  • ০৪ আগস্ট ২০২৬
জরুরি বৈঠকে বসছে জবি প্রশাসন
  • ০৪ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে খুবির গণভোজে অংশ নেবেন পাঁচ হাজার …
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রদল-শিবিরের মারামারি, কয়েকজন আহত
  • ০৪ আগস্ট ২০২৬
বুয়েটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৮, আবেদন ২৩ আগস্ট পর…
  • ০৪ আগস্ট ২০২৬
পলাতক শেখ হাসিনার ভাষণ নিয়ে যা জানাল ভারত
  • ০৪ আগস্ট ২০২৬