ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা ছত্রভঙ্গ

১৭ জুলাই ২০২৪, ০৫:৩৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন কোটা আন্দোলনকারীরা। তবে পুলিশের টিয়ারশেল ও সাউন গ্রেনেড নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে যান তারা। বুধবার বিকালে তাদের ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখা যায়। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল খালি করে দেওয়ার নির্দেশের পর অনেক শিক্ষার্থীকেই ব্যাগ নিয়ে ক্যাম্পাস ছাড়তে দেখা গেছে। 

আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার পর থেকে ভিসি চত্বরে জড়ো হচ্ছিলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশের পরও তারা হল ছাড়বেন না বলে জানান সেখানে। পুলিশ বা বিজিবি এসময় তাদের বাধা দেয়নি। তবে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায় তাদের।

পরে বিকাল ৪টার দিকে শিক্ষার্থীরা ভিসি চত্বরে কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের উদ্দেশে গায়েবানা জানাজা পড়েন। জানাজা শেষে তারা সমবেত হয়ে টিএসসির দিকে এগোনোর চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। 

কিছুক্ষণ পর আন্দোলনকারীরা আবার ভিসি চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

এদিকে বিভিন্ন হল থেকে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাগ নিয়ে বের হয়ে আসতে দেখা যায়। নিরাপত্তার কথা চিন্তা করে হল ছেড়ে দিচ্ছেন বলে জানান তাদের অনেকে। 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9