চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল ছাড়বেন না শিক্ষার্থীরা

১৭ জুলাই ২০২৪, ০৪:৪০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM
শামসুন নাহার হলের সামনে জড়ো হয়ে ছাত্রীদের বিক্ষোভ

শামসুন নাহার হলের সামনে জড়ো হয়ে ছাত্রীদের বিক্ষোভ © টিডিসি ফটো

সিন্ডিকেটের ৫৫১তম সভার নির্দেশনা অনুযায়ী আজ বুধবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হল বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়েছেন, তারা হল ছেড়ে যাবেন না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অহিদুল আলম শিক্ষার্থীদের ক্যাম্পাস বন্ধ ও হল ত্যাগের নির্দেশনা দিয়েছেন। এমন নির্দেশনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা, খালেদা জিয়া ও শামসুন নাহার হলের ছাত্রীরা হল না ছাড়ার ঘোষণা দিয়ে বিক্ষোভ শুরু করেছেন।

দুপুরে হওয়া সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, নারী শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছেলেদের রাত সাড়ে ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে। এরপরই প্রতিবাদ জানাতে হলের সামনে জড়ো হন শত শত শিক্ষার্থী। 

এসময় শামসুন নাহার হল প্রভোস্ট এবং চবি প্রক্টর অহিদুল আলমের সাথে শিক্ষার্থীদের দীর্ঘ সময় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাংবাদিকদের উপস্থিতি দেখে ক্ষেপে যান শিক্ষার্থীরা। তারা হল না ছাড়ার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান।

এ বিষয়ে চবি প্রক্টর অহিদুল আলম বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো না। এখন যারা হলে থাকতে চায় তাদের একটা লিস্ট নিয়ে যাচ্ছি। হলে থাকা না থাকা এটা আবার সিন্ডিকেট সভার মধ্যে সিদ্ধান্ত হবে।

 
স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. রহিমকে ডিআইইউর…
  • ২২ এপ্রিল ২০২৬
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬
দিনদুপুরে ৬ ট্রাকে কয়েক কোটি টাকার মাল চুরি, নেপথ্যে প্রকৌ…
  • ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের সঙ্গে যৌথভাবে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে…
  • ২২ এপ্রিল ২০২৬
'গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি …
  • ২২ এপ্রিল ২০২৬