জাবি বন্ধ ঘোষণার পর প্রশাসনিক ভবন অবরোধ আন্দোলনকারীদের

১৭ জুলাই ২০২৪, ১২:৫০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বুধবার (১৭ জুলাই) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের আজ বিকেল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে দুপুর ১২টার দিকে এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। তবে প্রশাসনের এ নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা।

অফিস আদেশে বলা হয়েছে, গত ১৪, ১৫ ও ১৬ জুলাই কোটা (সংস্কার) আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। তবে বিশ্ববিদ্যালয়ের অফিস যথারীতি খোলা থাকবে।

এতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আজ ১৭ জুলাই বিকেল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হলো।

এদিকে, তবে জাবি প্রশাসনের ক্যাম্পাস ও হল বন্ধের নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করেছেন।

বাংলাদেশ পুলিশ নিয়োগ দেবে এএসআই, আবেদন শুরু আজ, সুযোগ এইচএস…
  • ২৮ এপ্রিল ২০২৬
যেসব খাবারে কমতে পারে ক্যানসারের ঝুঁকি, যা বলছে গবেষণা
  • ২৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
  • ২৮ এপ্রিল ২০২৬
হাঁটা, দৌড়ানো নাকি জিম— কোন ব্যায়ামে সবচেয়ে ফল বেশি
  • ২৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: চ্যাটজিপিটির বিরুদ্ধে…
  • ২৮ এপ্রিল ২০২৬
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল ৩…
  • ২৮ এপ্রিল ২০২৬