এক ঘণ্টার মধ্যে পুলিশ-বিজিবিকে ঢাবি ক্যাম্পাস ত্যাগে আল্টিমেটাম

১৭ জুলাই ২০২৪, ১২:২০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM
সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা চলছে

সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা চলছে © টিডিসি ফটো

আগামী এক ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পুলিশ ও বিজিবি সদস্যদের সরে যেতে সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (১৭ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, ফরিদপুর ও কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ বিভাগের এক খুদে বার্তায় বলা হয়, ‘চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, ফরিদপুর ও কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে।’

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেই সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত নয়টায় বিজিবির সদস্যরা ক্যাম্পাসে ঢুকে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেয়।

এর আগে রাত সাড়ে ৮টার পর কর্মসূচি শেষ করে ফিরে গেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে রাত সোয়া ১২টার দিকে বুধবারের নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। তবে টিএসসির পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9