ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজিবি সদস্য মোতায়েন

১৭ জুলাই ২০২৪, ১০:৩৭ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজিবি সদস্য মোতায়েন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজিবি সদস্য মোতায়েন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত নয়টায় বিজিবির সদস্যরা ক্যাম্পাসে ঢুকে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেয়।

এর আগে রাত সাড়ে ৮টার পর কর্মসূচি শেষ করে ফিরে গেছে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে রাত সোয়া ১২টার দিকে বুধবারের নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। তবে টিএসসির পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।

রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আগামীকালও (বুধবার) আমাদের কর্মসূচি থাকবে। কিন্তু এদিন পবিত্র আশুরা থাকায় আমরা আলোচনা করে রাতে এ বিষয়ে জানাব। পরে রাত সোয়া ১২টার দিকে বুধবারের নতুন কর্মসূচি দেন তারা। এদিন দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘গায়েবানা জানাজা ও কফিন মিছিল’ করবেন তারা।

এর আগে জগন্নাথ হল থেকে সরে মিছিল নিয়ে ভিসি চত্বরে আসেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারপর সেখান থেকে যে যার মতো হলে ফিরে যান শিক্ষার্থীরা।

কোটা সংস্কারের এক দফা দাবি, শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালের পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ হতে দেখা যায়। বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

ফিলিং স্টেশন ও ডিলার ছাড়া তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি
  • ২৮ মার্চ ২০২৬
মেধা ও যোগ্যতার মূল্য দিলেই বিশ্ববিদ্যালয় বাঁচবে, দেশ বাঁচ…
  • ২৮ মার্চ ২০২৬
ফেসবুকে স্ত্রীর ছবি নিয়ে কলহ, স্বামীর আত্মহত্যা
  • ২৮ মার্চ ২০২৬
এসএসসির কেন্দ্রে সিসিটিভি-ঘড়ি-পর্যাপ্ত আলো বাতাসসহ যেসব বিষ…
  • ২৮ মার্চ ২০২৬
জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্…
  • ২৮ মার্চ ২০২৬
রাতেই ঢাকা-রাজশাহীসহ ১৯ জেলায় ঝড়ের আভাস
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence