গভীর রাতে ঢাবির ৫ হল রাজনীতিমুক্ত ঘোষণা সাধারণ শিক্ষার্থীদের

১৭ জুলাই ২০২৪, ০৪:২৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM
মেয়েদের হল

মেয়েদের হল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ৫টি হলে সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে রাজনীতি মুক্ত ঘোষণা করতে বাধ্য হয় হল প্রভোষ্টরা। রোকেয়া হলের ছাত্রলীগের নেত্রীদের বের করে দিলেও অন্যান্য হলে সকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় শিক্ষার্থীরা।  

মঙ্গলবার দিবাগত গভীর রাতে হলে রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়। মেয়েদের ৫ টি হল হলো, রোকেয়া হল, শামসুন নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হল ও সুফিয়া কামাল হল। 

৫টি হলে রাজনীতি নিষিদ্ধ মর্মে স্বাক্ষর করেছেন প্রভোস্টরা। আজ মঙ্গলবার দিবাগত রাত ১ টা থেকে ৪টার পর্যন্ত হলের সাধারণ শিক্ষার্থীদের দেয়া লিখিত পেপারে এ স্বাক্ষর করেন প্রভোস্টরা।  

রোকেয়া হলের স্বাক্ষরপত্রে বলা হয়, আমরা রোকেয়া হলের মেয়েরা আজ এই মর্মে লিখিত নিচ্ছি যে আজ ১৭-০৩-২০২৪ তারিখ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে কোন ধরনের ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জামাত- শিবির ইত্যাদি) নিষিদ্ধ করা হলো। 

আরও বলা হয়, কোনো ধরনের পলিটিকাল রুম বা গণরুম থাকবে না। পলিটিকাল প্রোগ্রাম হলে হবে না। কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সাথে থাকবে না। আমরা হলের মেয়েরা যদি এইসব দলের দ্বারা কোনভাবে ক্ষতিগ্রস্থ হই তাহলে এই দায় প্রশাসন ও হল প্রভেস্টকে নিতে হবে। আজ থেকে রোকেয়া হলকে ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা করা হলো।

গোসলখানায় ছাত্রের লাশ, দুই শিক্ষক কারাগারে
  • ০৪ আগস্ট ২০২৬
এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সতর্ক …
  • ০৪ আগস্ট ২০২৬
ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬