ছাত্রলীগ নেত্রীদের বের করে ঢাবির রোকেয়া হল রাজনীতিমুক্ত ঘোষণা

১৭ জুলাই ২০২৪, ০১:৩৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM

© সংগৃহীত

ছাত্রলীগ নেত্রীদের বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল রাজনীতিমুক্ত ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ। মঙ্গলবার দিবাগত রাত হল ছাত্রলীগ নেত্রীদের বের করে দিয়ে রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়। এছাড়াও  রোকেয়া হলে রাজনীতি নিষিদ্ধ মর্মে স্বাক্ষর করেছেন হল প্রভোস্ট অধ্যাপক নিলুফার পারভীন। আজ মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হলের সাধারণ শিক্ষার্থীদের দেয়া লিখিত পেপারে এ স্বাক্ষর করেন তিনি। 

রোকেয়া হল ছাত্রীরা জানায়, রাতে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশ রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯ জনকে হল থেকে বের করে দেয় শিক্ষার্থীরা। একিসাথে রাজনীতিমুক্ত হল ঘোষণা করে শিক্ষার্থীরা। 

স্বাক্ষরপত্রে বলা হয়, আমরা রোকেয়া হলের মেয়েরা আজ এই মর্মে লিখিত নিচ্ছি যে আজ ১৭-০৩-২০২৪ তারিখ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে কোন ধরনের ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জামাত- শিবির ইত্যাদি) নিষিদ্ধ করা হলো। 

আরও বলা হয়, কোনো ধরনের পলিটিকাল রুম বা গণরুম থাকবে না। পলিটিকাল প্রোগ্রাম হলে হবে না। কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সাথে থাকবে না। আমরা হলের মেয়েরা যদি এইসব দলের দ্বারা কোনভাবে ক্ষতিগ্রস্থ হই তাহলে এই দায় প্রশাসন ও হল প্রভেস্টকে নিতে হবে।আজ থেকে রোকেয়া হলজে ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা করা হলো।

ট্যাগ: ঢাবি
গোসলখানায় ছাত্রের লাশ, দুই শিক্ষক কারাগারে
  • ০৪ আগস্ট ২০২৬
এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সতর্ক …
  • ০৪ আগস্ট ২০২৬
ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬