আন্দোলনকারীদের নতুন কর্মসূচি: বুধবার সারাদেশে গায়েবানা জানাযা ও কফিন মিছিল

১৬ জুলাই ২০২৪, ১১:৪০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM

© সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার সারাদেশে গায়েবানা জানাযা ও কফিন মিছিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

সমন্বয়করা রাতে জানান, আজকে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা ও গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য বুধবার ১৭ জুলাই দুপুর ২:০০ টায় রাজু ভাষ্কর্যের পাদদেশে "গায়েবানা জানাযা ও কফিন মিছিল" অনুষ্ঠিত হবে। 

আপনারা সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাযা ও কফিন মিছিল পালন করুন। ঢাকায় অবস্থানরত সকলে রাজু ভাষ্কর্যের পাদদেশে সময়মতো চলে আসুন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের ৬ জন নিহত হয়েছে। সারাদেশে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬
‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬