রাবিতে ছাত্রলীগের কক্ষ থেকে ৩ পিস্তল, ৬টি রামদা উদ্ধার

১৬ জুলাই ২০২৪, ০৬:৪৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এ ছাড়াও হলে হলে গিয়ে ছাত্রলীগের ব্লকগুলোতে যেসব রুম আছে সেগুলো ভাঙচুর করেছেন তারা। 

এ সময় ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারির কক্ষ এবং দপ্তর সেল থেকে তিনটি পিস্তল, ছয়টি রামদা, ১০-১৫টি মদের বোতল, কয়েকটি দা-সহ রড উদ্ধার করেছেন তারা। উদ্ধারকৃত এসব অস্ত্রগুলো রাবি প্রশাসনের কাছে হস্তান্তর করবেন বলে জানান শিক্ষার্থীরা।  

এর আগে, মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় ছাত্রলীগের হাত থেকে প্রতিরোধের জন্য সকলেই লাঠিসোঁটা হাতে বের হোন। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিল দিতে থাকেন। এক পর্যায়ে, শিক্ষার্থীদের তাড়া খেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে মোটরসাইকেলে করে পালাতে দেখা যায়। 

বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রলীগের তালা মারার খবর পেয়ে প্রতিটি হলে হলে যান তারা। সেখান থেকে শিক্ষার্থীদের বের করে নিয়ে আসেন তারা। এর আগে, ছাত্রীদের হলের সামনে গিয়ে নারী ছাত্রীদের নিয়ে হল থেকে বের করে নিয়ে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরদ। এ সময় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও রাবির সাথে একাত্মতা পোষণ করে বিক্ষোভ সমাবেশ করেন।

এ দিকে বঙ্গবন্ধু হলের নিচে থাকা প্রায় ৩০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়৷ তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের বলেন, এগুলো তারা করেননি। ছাত্রলীগের নেতাকর্মীরাই করেছেন।

এছাড়া কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল ৫টার দিকে কাজলা গেট এলাকায় বিজিবি দেখা গেছে।

 
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9