রাবিতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬ জুলাই ২০২৪, ০৬:০৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
বিজিবি মোতায়েন

বিজিবি মোতায়েন © টিডিসি ফটো

কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে কাজলা গেট এলাকায় বিজিবি দেখা গেছে।

রাজশাহী-১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কোটা আন্দোলনে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন কোটা আন্দোলনকারীরা।

এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

 
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9