শিক্ষার্থীদের তাড়া খেয়ে পালালেন রাবি ছাত্রলীগের নেতাকর্মীরা

১৬ জুলাই ২০২৪, ০৫:৩৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব

মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব © টিডিসি ফটো

সারাদেশে শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের কর্মসূচি বাঁধা দিতে আসলে শিক্ষার্থীদের তাড়া খেয়ে মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবসহ অন্যন্যা নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁধা দিতে আসেন। এ সময় শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভ মিছিল দেখে এবং শিক্ষার্থীরা তাদের ধাওয়া করলে স্টেশন বাজার দিয়ে পালিয়ে যান তারা।

পরে বঙ্গবন্ধু হলে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং হলের গেইটসহ বেশ কয়েকটি কক্ষের জানালা ভাঙচুর করা হয়। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি মোটরসাইকেলে তারা অগ্নিসংযোগ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ বলেন, আমরা এমনটা কখনোই আশা করিনি। আমরা সকল পক্ষের সাথে কথা বলেছিলাম। সাধারণ শিক্ষার্থীরা কোটা নিয়ে আজ বিকাল ৩টায় আন্দোলন করার কথা ছিল কিন্তু বঙ্গবন্ধু হলে অগ্নিসংযোগের বিষয়টি কখনোই আশা করিনি। আমরা এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

 
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9