আন্দোলনকারীদের ধাওয়ায় অজ্ঞান ঢাবির সহকারী প্রক্টর

১৬ জুলাই ২০২৪, ০৪:৫১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে এসে তোপের মুখে পড়েছে প্রক্টরিয়াল টিম। মঙ্গলবার (১৬ জুলাই) সহকারী প্রক্টর ড. মোহাম্মদ আব্দুল মুহিত এসময় অজ্ঞান হওয়ার ঘটনা ঘটে। 

জানা যায়, বিকাল সোয়া ৪ টায় শহিদ মিনার এলাকায় পরিদর্শনে আসলে ড. মোহাম্মদ আব্দুল মুহিতসহ ৪ জনকে দুয়োধ্বনি দিয়ে তাড়িয়ে দিয়েছে শহীদ মিনারে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবস্থানকালে সহকারী ৪ জন প্রক্টর পরিদর্শনে আসলে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। এসময় তিনি একটু ক্ষেপে গেলে আন্দোলনকারীরা তার দিকে চড়াও হয় এবং তার দিকে তেড়ে আসে। একপর্যায়ে তিনি দৌড়ে ঢাবির রাসেল টাওয়ারের দিকে চলে যান।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন। একইসঙ্গে সমাবেশে কোনো ধরনের অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ করা হয়েছে।

 
গোসলখানায় ছাত্রের লাশ, দুই শিক্ষক কারাগারে
  • ০৪ আগস্ট ২০২৬
এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সতর্ক …
  • ০৪ আগস্ট ২০২৬
ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬