কোটা সংস্কার আন্দোলনে হামলাকারী অস্ত্রধারীর পরিচয় মিলেছে

১৬ জুলাই ২০২৪, ০৯:২৫ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM

© সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করা ব্যক্তির পরিচয় জানা গেছে। অনুসন্ধানে জানা যায়, আগ্নেয়াস্ত্র তাক করা যুবক হলেন ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা হাসান মোল্লা। তিনি ছাত্রলীগের সোহাগ-জাকির কমিটির সময় কেন্দ্রীয় সংসদের সহসম্পাদক ছিলেন।

সোমবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় হামলা ও সংঘর্ষ ঘটে। এ সময় নারী শিক্ষার্থীদেরও মারধর করে ছাত্রলীগ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যানুযায়ী ২৯৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
 
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কার্জন হল এলাকায় নির্মিতব্য আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের নিচে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল গেটে এক যুবক আগ্নেয়াস্ত্র তাক করে আছেন। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়।
  
অনুসন্ধানে জানা যায়, হাসান মোল্লা ঢাকা কলেজের ২০০৭-৮ শিক্ষাবর্ষ ও আখতারুজ্জামান ইলিয়াস হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাউছারের বোনের ছেলে বলেও জানা যায়।
 
এছাড়া ঢাকা কলেজ ছাত্রলীগের একাধিক সাবেক নেতা আগ্নেয়ান্ত্র তাক করা হাসান মোল্লাকে শনাক্ত করেছেন। তাদেরকে আগ্নেয়াস্ত্র তাক করা গুলি ছুড়তে থাকা তরুণের ছবি দেখানো হলে হাসান মোল্লা বলে নিশ্চিত করেন। এ ছাড়া হাসান মোল্লার প্রাপ্ত ছবিতে হামলার ছবিতে মিলিয়ে একই ব্যক্তি বলে প্রতীয়মান হয়।
  
এ বিষয়ে জানতে হাসান মোল্লার একটি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়

 
ট্যাগ: ঢাবি
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬