ঢাবিতে রাতে হামলা করতে এসে উল্টো মার খেল মহানগর ছাত্রলীগ, মোটরসাইকেল ভাঙচুর

১৬ জুলাই ২০২৪, ০৮:৫৫ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM

© সংগৃহীত

মহানগর ছাত্রলীগ নেতাকর্মীদের ১০টির মতো মোটরসাইকেল ভাঙচুর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের হামলা করতে মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা ৩০ থেকে ৪০টি মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে গেলে এ ঘটনা ঘটে।

সোমবার (১৫ জুলাই) রাতে ১০টার দিক থেকে শুরু করে কয়েক দফায় মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের হামলা করতে গেলে শহীদুল্লাহ হল ও অমর একুশে হলের শিক্ষার্থীরা এ ভাঙচুর চালায়।

এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের চতুর্মুখী হামলায় প্রায় ৩০০ শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে নারী শিক্ষার্থীও রয়েছেন। সোমবার বেলা তিনটা থেকে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। তারপরই শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৩টায় দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদুল ইসলাম।

 
ট্যাগ: ঢাবি
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬
রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬