কোটা সংস্কারপন্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ভিসির বাসভবন ঘেরাও

১৬ জুলাই ২০২৪, ১২:৫৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
জাবি ভিসির বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবি ভিসির বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের বাসভবন ঘেরাও করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার রাত ৯টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হয়ে উপাচার্য বাসভবনের সামনে হামলার বিচার চেয়ে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১২টার দিকে ভিসি বাসবভবনের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের আসার কথা শুনে আন্দোলনকারী শিক্ষার্থীরা বাসভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ছাত্রলীগের কর্মীরা বাসভবনের সামনে পাল্টা অবস্থান নেয় এবং ইট-পাটকেল ও পেট্রোল বোমা ছুড়তে থাকেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার ও ক্যাম্পাসে ছাত্র নিপীড়নের সুষ্ঠু বিচার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ি চলতে থাকে। 

এ ঘটনায় উভয় গ্রুপের প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন জাবি মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা শামসুর রহমান। জাবি মেডিকেল সেন্টারে প্রায় ৩০-৩৫ জনের মতো চিকিৎসা নিয়েছেন।

বৈষম্য বিরোধী আন্দোলন জাবি শাখার যুগ্ম আহ্বায়ক রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে পূর্ব ঘোষিত মিছিল করছিলাম। তখন আমাদের ওপর অতর্কিত হামলা করে ছাত্রলীগ। তখন আমরা প্রক্টোরিয়াল টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কেউ কোনো রেসপন্স করেনি। আমরা এখন ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে আছি। তিনি দেখা না করলে আমরা সারা রাত এখানে থাকব।’

 
হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬
‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬