ক্যাম্পাসে থেকে বহিরাগতদের বের করতে পুলিশ মোতায়েন: ঢাবি প্রক্টর

১৫ জুলাই ২০২৪, ১০:৪৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেছেন, ক্যাম্পাস থেকে বহিরাগতদের বের করে দেওয়ার জন্যই পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হক হলের সামনে শিক্ষার্থীদের বুঝিয়ে হলে পাঠানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে না এমন অভিযোগ উঠেছে এবং কত শিক্ষার্থী আহত হয়ে মেডিকেলে চিকিৎসা নিয়েছে সেই হিসেব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আছে কিনা জানতে চাইলে ড. মো. মাকসুদুর রহমান বলেন, কি পরিমাণ বা কতজন শিক্ষার্থী আহত হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখন আমরা বলতে পারছি না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আহত সব শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিতে মেডিকেল কর্তৃপক্ষকে বলা হয়েছে। 

 
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬
রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬