ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে ফের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

১৫ জুলাই ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর রাতেও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। সোমবার (১৫ জুলাই) রাত ৮টা ৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিক থেকে ধাওয়া করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

তারা চাঁনখারপুল পর্যন্ত শিক্ষার্থীদের ধাওয়া দেন। অন্যদিকে ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের সামনে থাকা আন্দোলনরত শিক্ষার্থীরাও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেন।

সরেজমিন দেখা যায়, এসময় উভয়পক্ষেই উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়। শহীদুল্লাহ্ হল থেকে ৩০ গজ দূরত্বে থাকা পুলিশ সদস্যরাও এসময় সামনের দিকে আসতে থাকেন। উভয়ের হাতেই লাঠিসোঁটা দেখা যায়।

এর আগে কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়।  

এদিকে হলে হলে আন্দোলনকারী ও বাধা প্রদানকারী সকলকে সহাবস্থানের পরিবেশ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল প্রাধ্যক্ষরা। এছাড়াও হল বন্ধের কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন প্রাধ্যক্ষরা।   

সোমবার (১৫ জুলাই) বিকেলে উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের বাসভবনে অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন একাধিক হলের প্রাধ্যক্ষ। 

কবি জসীম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহীন খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে যাতে করে সকল শিক্ষার্থী হলে সহাবস্থান করতে পারে। কেউ যেন কারো থাকতে বাধা প্রদান না করতে পারে সেই পরিবেশ তৈরি করা। যারা আন্দোলনে যাচ্ছে বা যারা বাধা দিচ্ছে সবাই নির্বিঘ্নে যাতে হলে থাকতে পারে সেই পরিবেশ তৈরি করা।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9