জাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, বেশ কয়েকজন আহত

১৫ জুলাই ২০২৪, ০৮:০০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা ও ছাত্রলীগ। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও ক্যাম্পাসে ছাত্র নিপীড়নের সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

এর আগে গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতি-পুতিরা পাবে?’ এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রতিবাদে মুখর হয়ে পড়েন।

আরও পড়ুন: ঢাবিতে ফের আন্দোলনকারীদের উপর হামলা, ১০ ককটেল বিস্ফোরণ

এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কোটা সংস্কার আন্দোলনকারীদের হটিয়ে দিয়েছে ছাত্রলীগ। এরপর থেকে রাজু ভাস্কর্য দখলে নিয়েছে তারা। শেষ খবর পাওয়া সোয়া ৫টার দিকে শেখ রাসেল টাওয়ার এলাকায় আন্দোলনকারীদের ধরে আবার মারধর করে এবং সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসারতদেরও মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

এর আগে গতকাল রাত থেকেই কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলন নতুন রূপ পেতে শুরু করে। শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এরপর রাত দুইটার দিকে তারা হলে ফিরে যান এবং আজ সকালে থেকেই আন্দোলন নতুন দানা বাধতে থাকে। পরবর্তীতে বিকেলের দিকে ছাত্রলীগ আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালালে সংঘর্ষ ও আহত হওয়ার ঘটনা ঘটে। এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আইআরজিসির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহারাইনে গ্রেপ্তার ৪
  • ১২ মার্চ ২০২৬
ইরানে সরকার পতনের সম্ভাবনা নেই, দাবি মার্কিন গোয়েন্দাদের
  • ১২ মার্চ ২০২৬
ঢাবি অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • ১২ মার্চ ২০২৬
সম্রাট গ্রুপের প্রধান গ্রেপ্তার, ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ স…
  • ১২ মার্চ ২০২৬
ঢাবির প্রথম বর্ষে ভর্তি নিয়ে বিশেষ নির্দেশনা
  • ১২ মার্চ ২০২৬
মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081