রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহড়া ছাত্রলীগের 

১৫ জুলাই ২০২৪, ০৭:০৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহড়া ছাত্রলীগের 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহড়া ছাত্রলীগের  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে ‘মুক্তিযোদ্ধা কোটা’ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের ‘রাজাকার রাজাকার’ স্লোগানের প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। 

সোমবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় ছাত্রলীগের দলীয় ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের। এ সময় তাদের সাথে রাবির শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ আরো অনেকেই উপস্থিত ছিল। 

আরও পড়ুন: ঢাবিতে ফের আন্দোলনকারীদের উপর হামলা, ১০ ককটেল বিস্ফোরণ

এর আগে গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আসা এক বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ মিছিল পালন করেন। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ , ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’, ‘কে বলেছে, কে বলেছে, সরকার সরকার’, ‘এক দুই তিন চার, মেধাবীরা রাজাকার’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ ইত্যাদি স্লোগান দেয়। 

এরই প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে ১৫-২০টা  মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে থাকেন তারা। এ সময় সাধারণ কোনো শিক্ষার্থীকে দেখলেই তারা জিজ্ঞাসাবাদ করতে থাকেন। একজন শিক্ষার্থীকে ধাওয়া দিতেও দেখা যায়। 

বিক্ষোভ সমাবেশে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, বাঙালির মহান স্বাধীনতাকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই এবং আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। সর্বোচ্চ ভদ্রতার সাথে সর্বোচ্চ ধৈর্য নিয়ে ছিলাম। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর একটি জামাত-শিবিরের প্রেতাত্মা রাজাকারেরা ‘রাজাকার’ বলে স্লোগান দিলে রাবি ছাত্রলীগ আর ছাড় দিবে না। শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে আমরা সবসময় কাজ করব। 

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬
রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬