কোটা আন্দোলনকারীরা ফের জড়ো হচ্ছেন ঢাবিতে 

১৫ জুলাই ২০২৪, ০৭:১৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ৩ ঘন্টা ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।  সোমবার (১৫ জুলাই) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়। সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ হামলা চলে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। সন্ধ্যা ৭ টার দিকে শতাধিক পুলিশকে সেই হলের সামনে অবস্থান নিতে দেখা যায়। এ সময় হল থেকে ছাত্ররা বের হয়ে শহীদুল্লাহ হলের সামনে আবার জড় হচ্ছেন। হামলার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন।   

ঘটনাস্থলে দেখা যায়, ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা লাঠি-সোটা নিয়ে একটু পিছিয়ে গিয়ে কার্জন হলের আশেপাশে অবস্থান করছে। 

সরেজমিনে দেখা যায়, শহীদুল্লাহ হলের আশেপাশে শতাধিক পুলিশ অবস্থান করছে। আন্দোলনকারীরা শহীদুল্লাহ হলের গেটে দাড়িয়ে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। ‘শহীদুল্লাহ হলে হামলার কেন, প্রশাসন জবাব চাই’।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের হামলায় শতাধিক কোটা সংস্কার আন্দোলনকারী শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার পর থেকে হল পাড়া, মল চত্ত্বর ও ভিসি চত্ত্বর এলাকায় দফায় দফায় এই হামলায় এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীরা জানান, ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা তাদের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। পরে আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 
ট্যাগ: ঢাবি
হুমকি, ঘুস গ্রহণ ও অপপ্রচারের অভিযোগ পবিপ্রবির শিক্ষক বরখাস…
  • ০৪ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলা, নেপথ্যে টেন্ডার?
  • ০৪ আগস্ট ২০২৬
সবচেয়ে বেশি পঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কী আছে শীর্ষ ১০?
  • ০৪ আগস্ট ২০২৬
‘আমি যদি না থাকি, কবরের কাছে একটু যাইও’— ভিডিওবার্তা রেখে গ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাবির গণিত বিভাগে ‘রক্তাক্ত জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শী…
  • ০৪ আগস্ট ২০২৬