বহিরাগত সন্ত্রাসীদের ঢাবি ক্যাম্পাসে এনে ছাত্রলীগ হামলা করছে: সমন্বয়ক

১৫ জুলাই ২০২৪, ০৬:১০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন। কোটা নিয়ে প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ সোমবার (১৫ জুলাই) দুপুরে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। পরে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।

এ হামলার বিষয়ে কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আন্দোলন দমনে ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের ঢাবি ক্যাম্পাসে এনে হামলা করছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, 'আমাদের প্রায় ১৫০ জন নেতাকর্মী আহত হয়েছে। আমাদের আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের ওপর হামলা করেছে।

তিনি আরও বলেন, 'আমাদের আন্দোলন চলবে। চিকিৎসা ব্যবস্থা শেষ করেই আমরা আজকেই ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল বের করব।' 

 
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9