বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে ঢাবিতে পুলিশ ঢুকবে: বিপ্লব সরকার 

১৫ জুলাই ২০২৪, ০৫:৪৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে।  

এ সংঘর্ষকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। তবে এমন ঘটনাকে কেন্দ্র করে কোনো পুলিশ সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখা যায়নি।  

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশি কার্যক্রম কিংবা অ্যাকশন নিতে গেলে উপাচার্যের অনুমতি প্রয়োজন। যদি তারা পুলিশের কোনো সহযোগিতা চায়, তবে ঢাবিতে পুলিশ প্রবেশ করে সব ধরনের সহযোগিতা করবে।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) অনুমতি ছাড়া ঢাবিতে কোনো কার্যক্রমে অংশ নেয় না পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমাদের কথা হবে, যদি তারা পুলিশের কোনো সহযোগিতা চায় তবে, সহযোগিতা করা হবে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর পুলিশ না থাকলেও রাজধানীর নিউ মার্কেট, সায়েন্সল্যাব, শাহবাগসহ আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।  

 
ট্যাগ: ঢাবি
প্রতীকী আদালতে শেখ হাসিনাসহ আ. লীগ নেতাদের ফাঁসির রায় কার্য…
  • ০৫ আগস্ট ২০২৬
বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬