রোকেয়া হলের ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা

১৫ জুলাই ২০২৪, ০৫:২১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM

© সংগৃহীত

কোটাবিরোধী বিক্ষোভে অংশ না নিলেও ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রোকেয়া হলের শিক্ষার্থীরা। এর প্রতিবাদে রোকেয়া হলে অবস্থান নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে হল গেটে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছাত্রলীগের মারধরের শিকার হন বলে অভিযোগ করেন নারী শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো মিছিলে যাই নি। হলগেটে দাঁড়িয়েছিলাম। কোনো কিছু বুঝে ওঠার আগেই ছাত্রলীগ নেতাকর্মীরা আমাদের উদ্দেশ্যে ইটপাটকেল ও লাঠি ছুড়ে। পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করে তারা। আমরা কি হলগেটে দাঁড়িয়ে থাকতে পারবো না? আমাদের ওপর কেন হামলা করা হলো? আমরা হামলার জবাব চাই।

এ সময় শিক্ষার্থীরা হলের ভেতরে অবস্থান নিয়ে ‘বোনের ওপর হামলা কেন, জবাব চাই, দিতে হবে’, ‘নারী শিক্ষার্থীদের ওপর হামলা কেন, জবাব চাই, দিতে হবে’, —ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

 
ট্যাগ: ঢাবি
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে: অধ্যাপক…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সান…
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে ডাকসু নেতারা
  • ০৪ আগস্ট ২০২৬
রাজশাহীতে জামালপুর জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি
  • ০৪ আগস্ট ২০২৬
বিএম কলেজে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ
  • ০৪ আগস্ট ২০২৬
জনগণের কাছে অধরাই থেকে যাচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬