ঢাবিতে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

১৫ জুলাই ২০২৪, ০৩:১৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
ঢাবিতে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

ঢাবিতে কোটা আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হল সংলগ্ন হল পাড়ায় কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গণামধ্যমকর্মীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে, সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ব্যানারে এ কর্মসূচির আহ্বান করা হয়েছে। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, সরকারি ইডেন মহিল কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজসহ রাজধানীর অন্তত ১০-১২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

জানা যায়, রাজু ভাস্কর্যের থেকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে গেলে সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন।

এদিন কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনে বিএনপির যোগসাজশ রয়েছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগসহ স্বাধীনতার সপক্ষের সবাই প্রস্তুত রয়েছেন। কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে সরকারবিরোধী আন্দোলনের চেষ্টা চলছে।

 
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9