মধ্যরাতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে রাবি শিক্ষার্থীরা

১৫ জুলাই ২০২৪, ১২:৫৯ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM

© টিডিসি ফটো

প্রধানমন্ত্রীর বক্তব্যের জের ধরে 'তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার', 'কে বলেছে কে বলেছে, সরকার সরকার' স্লোগান দিয়ে মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্লোগান দিতে দিতে তারা বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন তারা। 

আজ রবিবার রাত সাড়ে ১১টার পর থেকে বিভিন্ন হল থেকে ঝটিকা মিছিল করতে করতে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জড়ো হয়ে রাজাকার রাজাকার স্লোগান দিতে থাকেন। এ সময় প্রধান সড়ক অবরোধ করে রেখেছেন তারা। 

এ সময় শিক্ষার্থীরা 'চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, 'তুমি কে, আমি কে? রাজাকার,  রাজাকার', কে বলেছে কে বলেছে, সরকার সরকার' ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ এমন সব স্লোগান দিতে থাকে।  

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী বক্তব্য প্রদানকালে মুক্তিযোদ্ধা বাদে সবাইকে রাজাকারের সন্তান ও নাতি বলেছেন। যেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই তারা এর বিরুদ্ধে মাঠে নেমেছেন। তার বক্তব্য অনুযায়ী আমরা সবাই রাজাকার। আমরা এর বিরুদ্ধে এবং কোটা বাতিলের দাবিতে রাস্তায় নেমে এসেছি।

প্রতীকী আদালতে শেখ হাসিনাসহ আ. লীগ নেতাদের ফাঁসির রায় কার্য…
  • ০৫ আগস্ট ২০২৬
বেরোবিতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ০৪ আগস্ট ২০২৬
জবিতে ছাত্রদলের হামলায় আহত ৬ সাংবাদিক; গুরুতর অবস্থা একজনের
  • ০৪ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই অনির্বাণ’ কর্মসূচি পা…
  • ০৪ আগস্ট ২০২৬
আলিয়া মাদ্রাসায় সংঘর্ষের পর হল ছাড়া শিবির
  • ০৪ আগস্ট ২০২৬
জবি শিক্ষক সমিতির বিবৃতি ‘কলঙ্কিত বিবৃতি হয়ে থাকবে’: অধ্যাপ…
  • ০৪ আগস্ট ২০২৬