কোটা সংস্কারের একদফা দাবিতে গণপদযাত্রা শুরু চবি শিক্ষার্থীদের

১৪ জুলাই ২০২৪, ১২:৪৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
কোটা সংস্কারের একদফা দাবিতে চবি শিক্ষার্থীদের গণপদযাত্রা

কোটা সংস্কারের একদফা দাবিতে চবি শিক্ষার্থীদের গণপদযাত্রা © টিডিসি ফটো

সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার একদফা দাবিতে সারা দেশের সাথে একাত্মতা পোষণ করে শান্তিপূর্ণ গণপদযাত্রা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ষোলশহর স্টেশন থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করতে এক বিশাল গণপদযাত্রা বের করেন শিক্ষার্থীরা। 

সেসময় তাদের "মিথ্যা মামলা  মিথ্যা মামলা, প্রত্যহার কর প্রত্যহার কর, কোটা না মেধা, মেধা মেধা, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না'' শ্লোগান দিতে দেখা যায়। এসময় কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান চবি শিক্ষার্থীরা।

পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের  ষোলশহর স্টেশন থেকে শুরু হয়ে জিইসি, ওয়াসা,লালখান বাজার,লাভলেইন, ডিসি হিল ঘুরে ডিসি অফিসে পৌঁছে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিবেন শিক্ষার্থীরা। এতে প্রায় দু হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের  শিক্ষার্থী নিয়াজ মাখদুম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার একদফা দাবিতে আজকে আমরা গণপদযাত্রা করছি। রাষ্ট্রপতির বরাবর স্বারক পাঠাতে আমরা শান্তিপূর্ণ পদযাত্রা নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করব। আমরা চাই রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে আমাদের ছাত্র সমাজের যে যৌক্তিক দাবি সে বিষয়ে আলোচনা করে একটি যৌক্তিক সিদ্ধান্তে নিয়ে ছাত্র সমাজের আশার প্রতিফলন ঘটাক।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9