বিক্ষোভ সমাবেশের আগে ঢাবিতে মিছিল শুরু কোটা আন্দোলনকারীদের

১২ জুলাই ২০২৪, ০৪:০৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
ঢাবিতে আন্দোলনকারীরা

ঢাবিতে আন্দোলনকারীরা © টিডিসি ফটো

সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা পুনর্বহাল করায় তার প্রতিবাদে গত ৫ জুন থেকে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেল ৪টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি ও নানা জটিলতায় এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। বিকেল ৫টার দিকে আন্দোলনকারীরা এসে জড়ো হওয়ার পরপরই মিছিল বের হবে বলে জানিয়েছেন সমন্বয়করা।

জানা যায়, মিছিলটি কলা ভবন, মল চত্বর, ভিসি চত্বর হয়ে টিএসসি দিয়ে শাহবাগ গিয়ে থামবে এবং সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার শাহবাগ অবরোধ শেষে রাত ৯টা নাগাদ ক্যাম্পাসে ক্যাম্পাসে আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তবে আজ কোথাও অবরোধ করা হবে না বলে তখন ঘোষণা দিয়েছিলেন।

গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল হবে বলে জানিয়েছেন সমন্বয়করা।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9