কোটা আন্দোলনকে ঘিরে শাহবাগে পুলিশের ব্যাপক উপস্থিতি

১১ জুলাই ২০২৪, ০৪:০৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
অধিক পুলিশের উপস্থিতিতে ভীতিকর পরিবেশ বিরাজ করছে শাহবাগ এলাকায়

অধিক পুলিশের উপস্থিতিতে ভীতিকর পরিবেশ বিরাজ করছে শাহবাগ এলাকায় © টিডিসি ফটো

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগসহ সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে শিক্ষার্থীদের এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশ মোতায়ন করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সরেজিমনে দেখা গেছে, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এদিন দুপুরের পর থেকেই রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের আনাগোনা বাড়ছে। এর মধ্যে শাহবাগ মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

এর আগে গতকাল বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগে এ কর্মসূচির ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ মাহমুদ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ অভিমুখে রওয়ানা হওয়ার কথা রয়েছে আন্দোলনকারীরা।

এদিকে, এদিন দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের উপর হামলা করেছে পুলিশ। এতে শিক্ষার্থীসহ একাধিক গণমাধ্যমকর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে হামলার ঘটনা ঘটে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9