জাবিতে কোটায় ভর্তি শুরু ২৩ মে, তালিকা প্রকাশ

১৬ মে ২০২৪, ০৯:০২ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে বিভিন্ন কোটায় আগামী ২৩ মে থেকে ভর্তি শুরু হবে। কোটায় আবেদন করা শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। 

বুধবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটায় ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম ধাপে ২৩ থেকে ২৫ মে পর্যন্ত অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে ২৬ মে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখায় জমা দিতে হবে।

খেলোয়াড় কোটা ও উপাচার্য কোটা ছাড়া অন্য সব কোটার বিপরীতে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে ২৭ মে। প্রকাশিত তালিকা থেকে ২৮ মে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ২৯ মে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://bachelor.ju-admission.org তে পাওয়া যাবে।

 
স্কুলশিক্ষককে বাসায় ডেকে ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হানিট্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর পদ হারালেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9