মধ্যরাতে সংঘর্ষে জড়াল রাবি ছাত্রলীগের দুপক্ষ, ককটেল বিস্ফোরণ

বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
১২ মে ২০২৪, ০৭:৩৩ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
মধ্যরাতে সংঘর্ষে জড়াল রাবি ছাত্রলীগের দুপক্ষ

মধ্যরাতে সংঘর্ষে জড়াল রাবি ছাত্রলীগের দুপক্ষ © টিডিসি রিপোর্ট

হলের গেস্টরুমে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১১ মে) রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ও মাদার বখ্শ আবাসিক হলের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

হল সূত্রে জানা গেছে, সোহরাওয়ার্দী হলের গেস্টরুমে রাত সাড়ে ১১টার দিকে বসাকে কেন্দ্র করে হলের সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত সোহরাওয়ার্দী হলের সহ-সভাপতি আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়।

এ নিয়ে দুই পক্ষের হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে আতিকুর রহমানের কক্ষে ভাঙচুর চালানো হয়। পরে ক্যাম্পাসের বাইরে থেকে ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদের কিছু অনুসারী হলে প্রবেশ করেন। 

এ ঘটনার পর রাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রায় তিন শতাধিক নেতাকর্মী মাদার বখ্শ হলের সামনে অবস্থান নেয়। পরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় দেশীয় অস্ত্রের মহড়াও দেখা গেছে।

ঘটনা পর্যবেক্ষণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর মাদার বখ্শ হল পরিদর্শন করেছেন। শাখা ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে ৬টি ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, পুলিশের সহায়তায় আমরা হলে প্রবেশ করেছি। হলের মধ্যে যারা বহিরাগত আছে তাদেরকে বের করে পুলিশের কাছে সোপর্দ করার চেষ্টা চলছে।

 
স্কুলশিক্ষককে বাসায় ডেকে ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হানিট্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর পদ হারালেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9