ডোপ টেস্ট পজেটিভ হলে চবিতে ভর্তি হওয়া যাবে না

০৫ মে ২০২৪, ০৯:২৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪০ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তির সময় ডোপ টেস্ট সার্টিফিকেট নেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। টেস্টে মাদক গ্রহণের কোনো প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেও ভর্তির সুযোগ হারাবেন।

রোববার (০৫ মে) ভর্তি সংক্রান্ত ডিন'স কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।

মাদক নিয়ন্ত্রণে ডোপ টেস্টের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা ডিন’স কমিটির সভায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের ভর্তি পরীক্ষার কাগজপত্রের সাথে ডোপ টেস্টের একটি সার্টিফিকেট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে মাদকাসক্ত পজিটিভ আসলে আমরা তাদের ভর্তি বাতিল করবো। 

ডোপ টেস্ট কোথায় করাতে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এবিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে এটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করানো হতে পারে।  

উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের উপগ্রুপ ‘বিজয়’ এর কর্মী আশিকুজ্জামান জয় নিজ গ্রুপের নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন। বুয়েটের আবরারের মতো তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি। তবে এ ঘটনার বিশ্লেষণে কেঁচো খুড়তে বেরিয়ে আসে সাপ। মারধরের ঘটনার পর জয়ের মাদকসেবনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি দেশি মদের বোতল নিয়ে বসে আছেন তিনি। পাশে রাখা আছে আরো দুটি মদের বোতল। এ ঘটনার পর নতুন করে মাদকের বিষয়টি সামনে আসে।

৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে সভার গুঞ্জন, যা জানা যাচ্ছে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবিপ্রবিতে অনুষ্ঠিত হলো জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘উচ্ছ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9