চবির আবাসিক হলে মদ খেয়ে চারুকলার ছাত্রীর মাতলামি

০৪ মে ২০২৪, ০৯:৫৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীর বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ উঠেছে। বাইরে থেকে মদ পান করে এসে আবাসিক হলের  নিজ রুমে মাতলামি করেন। বারণ করায় রুমমেটের দিকে তেড়ে আসারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

শনিবার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট অধ্যাপক ড. উদিতি দাশের কাছে এমন অভিযোগ করেন এক শিক্ষার্থী। 

অভিযোগকারী জানান, ‘অভিযুক্ত নিয়মিত হলে মদ খেয়ে এসে মাতলামি করতো। সিগারেট খেয়ে রুমের পড়ালেখার পরিবেশ নষ্ট করতো। এগুলা নিয়ে তাকে বাঁধা দিলে আমাদের বাবা-মা তুলে অকথ্য ভাষায় গালাগালি করতো। বলতো, আমি যতক্ষণ রুমে সিগারেট খাই না, এটা তোদের জন্য কম্প্রমাইজ করি ইত্যাদি ইত্যাদি।’

আরও পড়ুন: এনএসআই পরিচয়ে চবি ছাত্রীর সঙ্গে প্রেম, অতপর...

তার সম্পর্কে চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী বলেন, ‘সে ক্লাস নাইন থেকেই মদ-গাঁজা-সিগারেটে আসক্ত। ওকে অনেকবার এগুলো ছাড়ার জন্য বলেছি। কিন্তু কে শুনে কার কথা। সে চারুকলাতেও খোলা-মেলাভাবে এসব মাদক নেয়।’

এ বিষয়ে জানতে অভিযুক্তের মুঠোফোনে যোগাযোগ করে সাংবাদিক পরিচয় দিলে তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।  

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রক্টর মো. এনামুল হক বলেন, ‘ওই ছাত্রীর বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তার নামে নাকি এর আগেও অভিযোগ ছিলো। ভুক্তভোগীকে আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। হল প্রশাসনের সাথে আমরা কথা বলবো।’

হলের প্রভোস্ট ড. উদিতি দাশ গণমাধ্যমকে বলেন, ‘আজকে একটা মেয়ে আমাকে টেলিফোন করে জানিয়েছে যে, একটা মেয়ে মাদক সেবন করে। এই মেয়ের বিরুদ্ধে আগেও এমন অভিযোগ এসেছে। তাকে আমরা তখন ডাকিয়েছিলাম। সে ক্ষমা চেয়ে বলেছে, আর করবে না। তাই, সেবার ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু তার নামে আবারও মাদকাসক্তির অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আমরা কালই একশনে যাবো।’

এর আগে গত ২৯ জানুয়ারি (সোমবার) একই ইনস্টিটিউটের এক ছাত্রের সাথে ছেলেদের মেসে রাত্রিযাপন নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটেছিলো।

শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9