ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু ১ জুলাই

২৮ মার্চ ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু ১ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু ১ জুলাই © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ৩টার পর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উচ্চশিক্ষালয়টির  কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশকালে তিনি এ তথ্য জানান।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০ দশমিক ০৭ শতাংশ। ইউনিটটির ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১০ হাজার ২৭৫ জন। আ বিজ্ঞান ইউনিটের পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ। ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৯ হাজার ৭২৩ জন।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪ হাজার ৫৮২ জন। চারুকলা ইউনিটে পাসের হার ১১ দশমিক ৭৫ শতাংশ। ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৫৩০ জন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট দিয়ে এবারে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা শুরু হয়। রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে এ অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন: ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০.০৭ শতাংশ, উত্তীর্ণ ১০২৭৫

এছাড়া ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা, ১ মার্চ বিজ্ঞান এবং ৯ মার্চ অনুষ্ঠিত হয় চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন)। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা বাদে বাকিগুলো ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এক মাসেরও বেশি সময় পর দু’টি ইউনিটের এবং এর কম সময়ে অন্য দুটির ফল পাচ্ছেন ভর্তিচ্ছুরা।

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9