২১ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

২৪ মার্চ ২০২৪, ০৭:৫১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) © সংগৃহীত

‘স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র মাহে রমজান, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর এবং নববর্ষ (১লা বৈশাখ)’ উপলক্ষে আগামী মঙ্গলবার (২৬ মার্চ) থেকে ১৫ এপ্রিল (সোমবার) পর্যন্ত ২১ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। 

বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস.এম. আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদেশক্রমে জানানো যাচ্ছে যে "স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র রমজান, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর এবং নববর্ষ (১লা বৈশাখ)" উপলক্ষে আগামী ২৬ মার্চ (মঙ্গলবার) হতে ১৫ এপ্রিল (সোমবার) পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।

তবে অফিস ছুটির ব্যাপারে এস এম আকবর হোছাইন বলেন, আগামী ৭ এপ্রিল (রোববার) থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। অফিস এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল বন্ধের বিষয়টি আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জননানো হবে।

ট্যাগ: চবি
কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬