‘হতাশায় আত্মহত্যা’ ঢাবির সাবেক ছাত্র তরিকুলের

১২ মার্চ ২০২৪, ০৩:০৭ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
তরিকুল ইসলাম

তরিকুল ইসলাম © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। পারিবারিক ও ক্যারিয়ার কেন্দ্রীক হতাশায় তরিকুল ইসলাম নামে ওই শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নেন বলে জানা গেছে।

সোমবার (১১ মার্চ) ফরিদপুরের নিজ বাড়িতে এই আত্মহননের পথ বেছে নেন বলে জানিয়েছেন তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা।

তরিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ সেশনের ম্যানেজমেন্ট বিভাগের (১৬তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তিনি মুক্তিযুদ্ধো জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

আবু রায়হান নামে এক সহপাঠী ফেসবুকে লিখেছেন, আমি বিশ্বাস করতে পারছি না। জিয়া হলের বন্ধু তরিকুল আত্মহত্যা করেছে।

নাঈম নির্ঝর নামে আরেক সহপাঠী লিখেছেন, আমাদের বন্ধু তরিকুল আর নেই। পারিবারিকভাবে ফ্রাস্টেটেড ছিল, ক্যারিয়ার সমস্যা এবং মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিল। গতকাল সে সুইসাইড করেছে (সম্ভবত গলায় ফাঁস)।

জানতে চাইলে নাঈম নির্ঝর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চাকরি না হওয়ায় হতাশায় ছিল তরিকুল। এ নিয়ে পারিবারিকভাবেও কিছুটা সমস্যায় ছিল তিনি। এসব বিষয় নিয়ে সুইসাইড করবে আমরা ভাবতেও পারিনি।

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল আরও এক বছর
  • ১৭ আগস্ট ২০২৬
রাবিতে প্রকাশ্যে বিষাক্ত পদার্থ পান করে শিক্ষার্থীর আত্মহত্…
  • ১৭ আগস্ট ২০২৬
নতুন বই: চুক্তি হলেও ছাপার কাজ শুরু করেনি ১১ প্রেস, বৈঠকে ব…
  • ১৭ আগস্ট ২০২৬
গ্যাস সংকটের কারণে অনেক পোশাক কারখানা বন্ধ, পরিস্থিতি কতদিন…
  • ১৭ আগস্ট ২০২৬
জাদেজার মাইলফলক ছোঁয়ার দিনে চালকের আসনে ভারত
  • ১৭ আগস্ট ২০২৬
শুধু র‍্যাংকিং নয়, গবেষণা ও নতুন জ্ঞান সৃষ্টির জন্য সর্বোচ্…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage